Warning: The magic method Vc_Manager::__wakeup() must have public visibility in /home/sristisukh29/public_html/ss_wp/wp-content/plugins/js_composer/include/classes/core/class-vc-manager.php on line 203

Warning: Undefined array key "msg" in /home/sristisukh29/public_html/ss_wp/wp-content/plugins/Woocommerce302_PumCP/index.php on line 24

Warning: The magic method Automattic\WooCommerce\RestApi\Utilities\SingletonTrait::__wakeup() must have public visibility in /home/sristisukh29/public_html/ss_wp/wp-content/plugins/woocommerce/packages/woocommerce-rest-api/src/Utilities/SingletonTrait.php on line 48

Warning: The magic method Automattic\WooCommerce\Admin\FeaturePlugin::__wakeup() must have public visibility in /home/sristisukh29/public_html/ss_wp/wp-content/plugins/woocommerce/packages/woocommerce-admin/src/FeaturePlugin.php on line 312

Warning: Constant WP_MEMORY_LIMIT already defined in /home/sristisukh29/public_html/ss_wp/wp-config.php on line 91

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/sristisukh29/public_html/ss_wp/wp-content/plugins/js_composer/include/classes/core/class-vc-manager.php:203) in /home/sristisukh29/public_html/ss_wp/wp-includes/feed-rss2.php on line 8
গল্প সংকলন – সৃষ্টিসুখ http://sristisukh.com/ss_wp নতুনদের জন্যে নতুন বই Thu, 16 Jul 2020 05:21:54 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.15 http://sristisukh.com/ss_wp/wp-content/uploads/2017/06/cropped-icon_ss-32x32.png গল্প সংকলন – সৃষ্টিসুখ http://sristisukh.com/ss_wp 32 32 চিরদিন http://sristisukh.com/ss_wp/product/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/ http://sristisukh.com/ss_wp/product/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/#respond Thu, 16 Jul 2020 05:19:00 +0000 http://sristisukh.com/ss_wp/?post_type=product&p=6137 গল্প মানেই মিথ্যে— তাঁর একটি গল্পের শিরোনাম টেনেই বলা যায়, গল্প নামক এহেন মিথ্যের নির্মাণ কিন্তু তীব্রভাবে সত্যি এবং বাস্তব। মিথ্যে মানেই তাই গল্প নয়। বরং যা কিনা মিথ্যে, তা-ই গল্প হয়ে ওঠার নেপথ্যে থাকে এক সদা-সক্রিয় মনন। অনুভব, জীবনের প্রতি সংরাগের সঙ্গে যখন মেশে নির্মাণের কুশলতা, তখনই গল্পের গায়ে এসে বসে হাজার জোনাকি। ক্ল্যাসিক ছোটোগল্পের যে অপূর্ব নির্মাণশৈলী, রুপঙ্কর সরকার সে ঘরানায় অভিজ্ঞ এবং দক্ষ। প্রেক্ষাপটের বিস্তার, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ডিটেলিং, শব্দ ও সংলাপের ধারাল প্রয়োগে যে নির্মেদ-ঋজু গল্পের দেখা মেলে, তা রূপঙ্করের পাঠক মাত্রই জানেন। তাঁর ‘অপ্রাকৃত’ সিরিজের গল্প পাঠক আপন করে নিয়েছিলেন। ভূত-প্রেতের বাইরে গিয়ে শুধু অনুভবের পর্দায় কম্পনের তারতম্য এনে লৌকিক-অলৌকিকের মাঝামাঝি এক অনাস্বাদিত ভুবনে তিনি পাঠককে হাত ধরে নিয়ে গিয়েছিলেন সেই সিরিজে। সে সাফল্যের পরই অবশ্য নিজেকে পালটে নিয়ে আত্মপ্রকাশ করেছিলেন ‘নিভৃতে যতনে’র গল্পমালায়। বহু পাঠক আবার নতুন করে চিনেছিলেন তাঁদের প্রিয় গল্পকারকে। বর্তমান বইটি তাঁকে পুনরাবিষ্কারের আর-এক আয়োজন। বিভিন্ন সময় লেখা তাঁর ১২ টি গল্প নিয়ে এই বই। কিন্তু, কেন এই বইয়ের নাম ‘চিরদিন’? না, কেবল নামগল্পের খাতিরেই এই নাম বাছা নয়। বরং এই গল্পগুলি সাক্ষ্য দেয় বাংলা গল্পের সেই পুষ্ট ধারার, শো-বিজ সংস্কৃতি আজও যাকে স্থানচ্যুত করতে পারেনি। সময়ের ভাঙা ইট-বালি-সুরকি সরিয়ে দেওয়ালের গায়ে লেখা সেই ঐতিহ্যের ফলক আবিষ্কারের দায় একান্ত পাঠকেরই।

]]>
http://sristisukh.com/ss_wp/product/%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8/feed/ 0
কাস্টিং কাউচ / দেবব্রত দাশ http://sristisukh.com/ss_wp/product/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%95%e0%a6%be%e0%a6%89%e0%a6%9a-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b6/ http://sristisukh.com/ss_wp/product/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%95%e0%a6%be%e0%a6%89%e0%a6%9a-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b6/#respond Mon, 22 Jun 2020 05:38:27 +0000 http://sristisukh.com/ss_wp/?post_type=product&p=6105 জীবনের পরতে পরতেই লুকিয়ে থাকে ছোটো ছোটো গল্প। দৈনন্দিন যাপনের অভ্যেসে তার কিছু আমাদের নজরে আসে, কিছু আসে না। কিন্তু সেই সমস্ত ঘটনার ব্যঞ্জনা কম নয় কোনও অংশেই। তারাই জীবনে প্রতিনিয়ত নতুন মাত্রা যোগ করে। পালটে দেয় গতিপথ। আলো থেকে আঁধারের বাঁকে নিয়ে এসে দাঁড় করায়, তারপর বিমূঢ় জীবনকে আবার ফেরায় আলোর অপেরায়। একজন গল্পকারই এই ব্যঞ্জনাময় ঘটনাগুলিকে একটি লিখিত গল্পের অবয়ব দিতে পারেন। সেখানে থাকে গদ্যের কুশলতা। নির্মাণের দক্ষতা। ছোটোগল্পের পাঠক-প্রত্যাশিত অন্তিমের চমক। তবে সব ছাপিয়ে থাকে এক আবেদন। একধরনের পরমতা যা হাজার ক্লিন্নতা সত্ত্বেও জীবনকে ভালোবাসতে শেখায়। দেবব্রত দাশ গল্প লিখছেন দীর্ঘদিন ধরেই। তাই নির্মাণ পেরিয়ে পাঠকের মনে এই প্রত্যাশিত আবেদন জাগিয়ে তোলাই যে লক্ষ্য, তা তিনি জানেন। এবং, সেভাবেই সাজিয়ে তোলেন তাঁর গল্পদের। এই সংকলনের গল্পগুলিতেও নিশ্চিতভাবে সেই স্বাদ পাবেন পাঠক।

মূল্য – ১৩৫ টাকা
সৃষ্টিসুখ প্রিন্ট

]]>
http://sristisukh.com/ss_wp/product/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf%e0%a6%82-%e0%a6%95%e0%a6%be%e0%a6%89%e0%a6%9a-%e0%a6%a6%e0%a7%87%e0%a6%ac%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%b6/feed/ 0