দেবাশিস সেনগুপ্ত সেই ধরনের লেখক, যাঁদের পাণ্ডুলিপির অপেক্ষায় থাকেন প্রকাশক।
]]>
বাউন্ডুলের ফেসবুক পেজ থেকে দু-মলাটে বন্দি হল ২০০টা কবিতা আর তার সঙ্গে সঙ্গত দিল অভিব্রতর আঁকা ৫০টা ছবি। বাউন্ডুলের অনুরাগী পাঠকদের জন্যে সৃষ্টিসুখ প্রিন্ট-এর এই বই এক দারুণ অভিজ্ঞতা হয়ে উঠতে চলেছে।
]]>কলম ধরেছেন, ঋতচেতা গোস্বামী, লোপামুদ্রা মিত্র, রাজীব দাস, গৌতম ঘোষাল, সুদীপ্ত চক্রবর্তী, রাজা দাস, রায়ান মজুমদার, শোভন তরফদার, শুভজিৎ রায়, পূর্বাশা বন্দ্যোপাধ্যায়, সৌগত চট্টোপাধ্যায়, কীর্তিশ তালুকদার, সঞ্জয় সেন, সুগত দাশ এবং সুতীর্থ দাশ।
প্রচ্ছদঃ রোহণ কুদ্দুস
নামাঙ্কণঃ উর্বা চৌধুরী
]]>প্রস্তুতি
পতিত ভূমিতে কেউ করেনিকো চাষ
চলো দোঁহে বীজ বুনি, তুলে ফেলি ঘাস
আকাশে ঘাসের ধোঁয়া… বীজতলা সার
জ্যোৎস্নায় ভেসে যাক যৌথখামার
আবহমান
কুম্ভে ভাসে লজ্জা কর্ণপরিচয়
কণ্বাশ্রমে পোয়াতি, গুপ্ত প্রণয়
হাজারো কাহিনি— পুরাণ, বর্তমান
মহাভারতের পাশে ঘুমায় দারোয়ান
আশ্বাস
রাত্রি নিশুতি হলে নেমে আসে অক্ষর
আকাশগঙ্গায়— কবিতা হয় না, তথাপি
দু-একটি খেচর ডানা ঝাড়ে, উজাগর
কবিকে বাঁচায় ঘুমন্ত বুকের ভিতর
শাশ্বতী ভট্টাচার্য
]]>====
ছড়ায় সঙ্গীতা, ছবিতে জয়ন্ত।
]]>