আমার লেখা সেরা মন কেমন করা বই। এবার কলকাতায় গেলে নিজের জন্যে একটা কিনব। এমন বই সবসময় পড়ার সৌভাগ্য হয় না। লেখিকার জন্য শুভেচ্ছা রইল।
]]>সই’য়ের লেখার আমি একজন বায়াসড্ ফ্যান
ফলে, সই যা লেখে আমি নির্বিবাদে বৃষ্টিভেজার মত করে তা শুষে নিই।
আমার ব্যক্তিগত মতে, বাংলা সাহিত্যে, সই – লীলা মজুমদার, আশাপূর্ণা দেবী ও নবনীতা দেবসেন’এর যোগ্য উত্তরসূরী।
]]>প্রায় প্রতিটি গল্পের কেন্দ্রবিন্দু এক একটি বিশেষ পরিস্থিতি। নির্দিষ্ট পরিস্থিতিতে মানুষের আচরণ কিরকম হতে পারে সেইসব ঘটনা নিয়েই এগিয়েছে প্রতিটি গল্প। কখনও সেই পরিস্থিতি আর্বান ক্রাইসিস, কখনও বা অস্ত্বিত্বের সঙ্কট, কখনও বা ফ্যান্টাসি। এইসমস্ত ব্যাপার নিয়ে লিখতে গিয়ে লেখিকা অত্যন্ত সংযত। এবং এই সচেতনতাই লেখিকাকে সাহায্য
করে প্রতিটি চরিত্রকে রক্তমাংসের মানুষ করে তুলতে। ফলত গল্পও হয়ে ওঠে আকর্ষণীয়।
আজ যখন প্রচুর একঘেয়ে লেখা পড়তে পড়তে ক্লান্ত লাগে বেশ তখন এই গ্রন্থ, এই বারোটি গল্পের সংকলন নিঃসন্দেহে এক ঝলক টাটকা হাওয়া।
]]>