Warning: The magic method Vc_Manager::__wakeup() must have public visibility in /home/sristisukh29/public_html/ss_wp/wp-content/plugins/js_composer/include/classes/core/class-vc-manager.php on line 203

Warning: Undefined array key "msg" in /home/sristisukh29/public_html/ss_wp/wp-content/plugins/Woocommerce302_PumCP/index.php on line 24

Warning: The magic method Automattic\WooCommerce\RestApi\Utilities\SingletonTrait::__wakeup() must have public visibility in /home/sristisukh29/public_html/ss_wp/wp-content/plugins/woocommerce/packages/woocommerce-rest-api/src/Utilities/SingletonTrait.php on line 48

Warning: The magic method Automattic\WooCommerce\Admin\FeaturePlugin::__wakeup() must have public visibility in /home/sristisukh29/public_html/ss_wp/wp-content/plugins/woocommerce/packages/woocommerce-admin/src/FeaturePlugin.php on line 312

Warning: Constant WP_MEMORY_LIMIT already defined in /home/sristisukh29/public_html/ss_wp/wp-config.php on line 91

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/sristisukh29/public_html/ss_wp/wp-content/plugins/js_composer/include/classes/core/class-vc-manager.php:203) in /home/sristisukh29/public_html/ss_wp/wp-includes/feed-rss2.php on line 8
নিবন্ধ সংকলন – সৃষ্টিসুখ https://sristisukh.com/ss_wp নতুনদের জন্যে নতুন বই Wed, 13 Jan 2021 12:50:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=5.7.15 https://sristisukh.com/ss_wp/wp-content/uploads/2017/06/cropped-icon_ss-32x32.png নিবন্ধ সংকলন – সৃষ্টিসুখ https://sristisukh.com/ss_wp 32 32 পারমিতা এবং… / পারমিতা মালী https://sristisukh.com/ss_wp/product/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80/ https://sristisukh.com/ss_wp/product/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80/#respond Thu, 13 Aug 2020 11:33:16 +0000 http://sristisukh.com/ss_wp/?post_type=product&p=6240 পারমিতা মালীর নিবন্ধ-সংকলন।

প্রচ্ছদ - অভিব্রত সরকার 

]]>
পারমিতা মালী। পেশায় শিক্ষিকা। বিষয় ইংরেজিতে স্নাতকোত্তর। তালপুকুর উচ্চ বালিকা বিদ্যালয়ের ইংরেজি শিক্ষিকা হয়ে কাটিয়ে দিয়েছেন প্রায় বিশ টি বছর। নেশা বইপড়া, দেশি-বিদেশি সিনেমা দেখা ও দেশভ্রমণ। রোজকার ডেলিপ্যাসেঞ্জারির পথে যেসব ছোটখাটো দুচারটে হীরেকুঁচি ছড়িয়ে থাকে পথেঘাটে, সেগুলোই কুড়িয়ে কাচিয়ে তাঁর লেখার বুনন। এই বইয়ের আর্টিকেলগুলি টুকরো টুকরো সমকালীন ঘটনাবলী নিয়ে লেখা। তবে সমকালীন ঘটনাবলীর যে উত্তাপ থাকে, সময়ের সাথে সাথে তা কিঞ্চিৎ ম্লান হয়ে যায়। সামাজিক যে ভয়াবহ ঘটনাবলীও আমাদের তাৎক্ষণিকভাবে অসম্ভব আলোড়িত করে, সে আলোড়নও আবার থিতু হয়ে যায় সময়ের স্বাভাবিক নিয়মেই। ফলে লেখাও তার উত্তাপ হারায়। তুমুল বৃষ্টির পরে, গলিঘুঁজি খানাখন্দভরা রাস্তায় যেমন দুচার ফোঁটা জল লেগে থাকে রোদের আলো পড়ে ঝিকমিকিয়ে ওঠার জন্য, এ লেখাও ঠিক তেমনি। 

]]>
https://sristisukh.com/ss_wp/product/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80/feed/ 0
সওদাগরের দোসর / সিদ্ধার্থ মুখোপাধ্যায় https://sristisukh.com/ss_wp/product/%e0%a6%b8%e0%a6%93%e0%a6%a6%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5/ https://sristisukh.com/ss_wp/product/%e0%a6%b8%e0%a6%93%e0%a6%a6%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5/#respond Thu, 30 Jul 2020 16:59:38 +0000 http://sristisukh.com/ss_wp/?post_type=product&p=6195 রাজনীতি ও অর্থনীতির আঁতাত নিয়ে সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের নিবন্ধ সংকলন।

]]>

ক্রোনি ক্যাপিটালিজমের স্বরূপ আমরা ক্রমশ দেখতে পাচ্ছি। রাজনীতি আর বাণিজ্যের গলাগলি নতুন নয়। কে যে কখন কাকে বোড়ে করে রাজার আসন দখল করে, তা সাধারণত অগোচরেই থেকে যায়। ঐতিহাসিকভাবে সত্য এ ধাঁধা। কিন্তু এসব উপর-উপর-জানা কথা, এই বিষয় নিয়ে তথ্যভিত্তিক, বিশ্লেষণমূলক লেখা তেমন নেই। আলাদা করে বিভিন্ন শিল্পগোষ্ঠী বা রাজনৈতিক নেতাদের নিয়ে বই আছে। কিন্তু সেই বঙ্গভঙ্গ, দেশভাগ থেকে আজ অবধি এই দোস্তির ধারাবাহিক আখ্যান সেভাবে চোখে পড়ে না। বর্ষীয়ান সাংবাদিক সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের প্রয়াস সেই অনালোচিত অংশগুলিকেই তুলে ধরা। বঙ্গভঙ্গের সময় কী ছিল বণিকশ্রেণির ভূমিকা? দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ এক শ্রেণির ব্যবসায়ীকেও কি কুলীন করে তুলল? ইন্দিরা সরকারের আমলে দেশের বণিকশ্রেণির ভরকেন্দ্র কোনদিকে ছিল? কোন প্রেক্ষাতেই বা জনতা দলের উত্থান? শেয়ার কেলেংকারির হর্ষদ মেহতা কেমন করে বদলে দিলেন রাজনীতির চালচিত্র? এহেন বিভিন্ন প্রসঙ্গের সূত্রে এ বই যেমন স্বাধীনতাত্তোর ভারতকে চিনতে সাহায্য করবে, তেমনই বুঝিয়ে দেবে রাজা-সওদাগরের এই গলাগলির খেসারত দিতে হয় ঠিক কাকে। দেশের ইতিহাস ও অর্থনীতির সম্পর্ক বিশ্লেষণ করেই আধুনিক সময়ের পাঠক ও তরুণ প্রজন্মকে ইতিহাসসচেতন করে তোলার প্রয়াস দুই মলাটে।

]]>
https://sristisukh.com/ss_wp/product/%e0%a6%b8%e0%a6%93%e0%a6%a6%e0%a6%be%e0%a6%97%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b8%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5/feed/ 0
আমাদের চরাচর https://sristisukh.com/ss_wp/product/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/ https://sristisukh.com/ss_wp/product/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/#respond Thu, 23 Jul 2020 16:04:24 +0000 http://sristisukh.com/ss_wp/?post_type=product&p=6165 মহাবিশ্বের মাঝে এই যে আমাদের পৃথিবী, তা হালকা নীল একটি বিন্দু মাত্র। এই আমাদের ঘর। একমাত্র আশ্রয়। ওই বিন্দুমাত্র অস্তিত্বটুকুই আঁকড়ে থাকা। আমরা যেন তাকে আর একটু ভালোবাসি। যত্ন করি। মার্কিন পদার্থ বিজ্ঞানী কার্ল সাগান যখন আমাদের এই বোধে পৌঁছে দেন, তখন যেন আরও নিবিড় করে এই চরাচরটিকে ছুঁয়ে থাকতে সাধ হয়। মানুষের মিথ্যে দম্ভের প্রাকার ভেঙে আমাদেরই সম্মেলক জীবনে অঙ্গীভূত হয়ে থাকা রোগাসোগা নদীটি, খেত-মাঠ-ঘাট, আমাদের পালা-পার্বণ, উৎসব, সংস্কৃতি-সমেত আমাদের সামগ্রিক ও সামূহিক অস্তিত্বটিকে আমরা আর একটু জড়িয়ে ধরতে চাই। কিন্তু তা তো সহজ নয়। কারণ স্মৃতি-সাক্ষ্য-অভিজ্ঞতাই দেয় সেই কাঙ্ক্ষিত অভিজ্ঞান, যা আমাদের বিচ্ছিন্নতা নয়, বরং সমগ্রের মাঝে একক কিংবা একক হয়েও সমগ্র হতে শেখায়। এ বইয়ে যেন সেই মন্ত্রগুপ্তিই শিখিয়ে দেন জয়া মিত্র। তিনি খুলে দেন তাঁর স্মৃতির ভাঁড়ার ঘর। দীর্ঘ আর বিচিত্র তাঁর জীবনের যাত্রাপথ। ততোধিক বিস্ময়ের, জীবনের সে যাত্রাপথে তুলে রাখা অজস্র অভিজ্ঞতা। জিজ্ঞাসু জীবনপথিকের মতোই তিনি আহরণ করে রেখেছেন সে সব, যেন উত্তরকালের জন্যই। আর এই লেখাগুলির সূত্র ধরেই আমরা ঘনিষ্ঠ হতে পারি আমাদের চরাচরে। মহাবিশ্ব থেকে যা কেবল বিন্দু, তা আমাদের কাছে ধরা দেয় সিন্ধুর ব্যাপ্তিতে। হ্যাঁ, আমাদের দোষ-ত্রুটি-খামতিগুলোও আড়াল থাকে না। কিন্তু দোষারোপ নয়। বরং ভাবনার বিন্যাস পালটে নিলেই যে আমাদের চরাচর আরও একটু আলোময় হয়ে উঠবে– এই বোধেই আমাদের পৌঁছে দেন তিনি। তিরিশটিরও বেশি নিবন্ধে তিনি এ বইয়ে জ্বালিয়ে রেখেছেন তাঁর স্মৃতির জাগপ্রদীপ। পাঠ অন্তে পাঠক নিশ্চিতই অনুভব করবেন, ব্যক্তিগত ও সম্মেলক জীবনের মধ্যে লুকিয়ে থাকা সেই আশ্চর্য সেতুটিকে। আর তখনই হয়তো জাগপ্রদীপের শিখাটিকে অনির্বাণ করে রাখার দায়িত্ব তুলে নিতে চাইবে উত্তরকাল। এ বই, কেবল বই নয়, বস্তুত, প্রজন্ম থেকে প্রজন্মে বাহিত সেই অঙ্গীকার হয়ে উঠতে চায়।

]]>
https://sristisukh.com/ss_wp/product/%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9a%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9a%e0%a6%b0-%e0%a6%9c%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0/feed/ 0
নারীবাদী চিঠি ও অন্যান্য https://sristisukh.com/ss_wp/product/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af/ https://sristisukh.com/ss_wp/product/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af/#respond Fri, 17 Jul 2020 17:25:27 +0000 http://sristisukh.com/ss_wp/?post_type=product&p=6141 ঠিক কোন দায়বদ্ধতা থেকে একজন মা তাঁর শিশুকন্যাকে দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিতে পারেন যে, ভবিষ্যতের সমাজ তাকে কোনোদিন ‘বেশ্যা’ও বলতে পারে! সুচতুর রাজনীতির এই কূটচালে সে যেন ভেঙে না পড়ে, বরং এই কটুক্তি যেন তাকে মানসিক সমর্থন জোগায় যে, সে ঠিক পথে চলছে বলেই পরিচিত এই আঘাত নেমে এসেছে। লিঙ্গবৈষম্যের দীর্ঘাকালীন ইতিহাস আর তার কুৎসিত চেহারা যে আমাদের অজানা, তা নয়। কিন্তু নানা কারণে আমাদের উৎপ্রেক্ষা এক্ষেত্রে কিছুতেই কাঙ্ক্ষিত সমানুভূতির জায়গায় পৌঁছাতে দেয় না। সহানুভূতির আর্দ্ররস খানিকটা সান্ত্বনার প্রলেপ দিয়ে মুছে দিতে চায় ক্ষতগুলিকে। ঠিক এইখানে দাঁড়িয়েই বিপ্রতীপ ভূমিকা নেন শতাব্দী দাশ। তিনি উন্মুক্ত করেন ক্ষতমুখ। কারণ, তিনি জানেন, সেই বীভৎসতার সম্যক পরিচয় না পেলে, তা মন থেকে মেনে নিতে না পারার জায়গায় পৌঁছানো না অবধি, পুরুষ-নারী কারোর পক্ষেই লিঙ্গ-রাজনীতির ছলনাপ্রবণ কাঠামো থেকে বেরিয়ে আসার মনোবল অর্জন করা সম্ভব নয়। সম্ভব নয় মানসিক মুক্তি। তাই নিজের সন্তানকে সমাজের বিপজ্জনক প্রবণতাগুলো চিনিয়ে দেওয়ার অছিলাতেই ব্যস্টি-সমষ্টির যোগসূত্র রচনা করে ফেলেন শতাব্দী। আমরা অনুধাবন করি, নারীবাদী এই চিঠি কেবল এক কন্যার জন্য লেখা এক মায়ের চিঠি নয়। বরং এর আবেদন সুদূর প্রসারিত আগামীতে। এ বইতে অন্যান্য যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছেন শতাব্দী, তা যেমন জরুরি, তেমনই বিদ্যায়তনিক পরিসরের বাইরে জেন্ডার-স্টাডিজ চর্চার পরিধিকে প্রসারিত করতেও তা অগ্রণী। আমাদের নিত্যকার যাপন কীভাবে লিঙ্গ-রাজনীতির বেড়ি পায়ে পায়ে নিয়েই এগিয়ে চলেছে, সেটুকু বুঝতে এই চিঠি ও নিবন্ধগুলি নিশ্চিতরূপেই অবশ্যপাঠ্য।

]]>
https://sristisukh.com/ss_wp/product/%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a6%e0%a7%80-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf-%e0%a6%93-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af/feed/ 0