হারুণ আল রশিদ, না, ইনি বাগদাদের খলিফা নন, কিন্তু খলিফাগিরিতে ইনি কম যান না। টুক করে ওঁর একটা লেখা পড়ে নেওয়া যাক। বইয়ের নাম 'দারুণ আল কিতাব'। সৃষ্টিসুখের স্টোরে অর্ডারের লিংক -- https://goo.gl/wye6TK ==================== সুজিত ফিলিম বানায়। শখের অবশ্যই। এমনিতে তো চাকরি করে ও। শান্তনুর অফিসে। ওর ফিলিমগুলো দিনে দিনে ভালো থেকে আরও ভালো হচ্ছে। হওয়ারই কথা। লেগে থাকলে... পাগল ছেলে। মুখে নির্মল হাসি। বোধবুদ্ধি নেই বিশেষ... মানে সাধারণ বোধবুদ্ধি। সেটাও বেশ মজার। ওর ফিলিমগুলো সব ইউটিউবের জন্য করে ও। নিজের টাকায়। দু-তিন হাজার টাকার বাজেটের ভিতর। লোকে দেখলেই খুশি। গোড়ার দিকেরগুলো আমার তেমন ভালো লাগত না... কিন্তু ওই... দিন-দিন ভালো...
দারুণ আল কিতাব-হারুণ আল রশিদ