-
-
রোদপোড়া / মসিউর রহমান
₹199.00মালতী, সাবিনা আর সালমা। তিন কিশোরী; তিন বন্ধু। প্রচলিত ধর্মাচরণের দিক থেকে তাদের জীবনে কিছু ফারাক আছে। সে-কথা তারা বোঝে; মেনে চলে,ঠাট্টা করে আবার দরকারে এসব গোঁড়ামি পেরতেও পারে। পার্থক্য আছে তাদের সামাজিক এবং শ্রেণিগত অবস্থানেও। কিন্তু বন্ধুতা এ সবের তোয়াক্কা করে না; মাথা ঘামায় না এই বাহ্যিক প্রভেদে। সেখানে যা কিছু ব্যক্তিগত, যা প্রাধান্য পায়, তাই-ই আসলে মানবিক অনুভূতিসমূহ। এই জায়গা থেকেই তিন কিশোরীর গল্প বলতে শুরু করেন মসিউর রহমান। ক্রমশ সেখানে গ্রামজীবনের বিচিত্র রূপ, রাজনীতি ফুটে উঠতে থাকে। আর পাশাপাশি স্পষ্ট হয়ে ওঠে এই সামগ্রিকের নিরিখে নারীদের অবস্থা ও অবস্থান। জীবন যত এগোয়, মালতী, সাবিনা, সালমাদের কী পরিণতি হয়? সকালের নরম রোদের মতোই কি মিঠে আঁচ লেগে থাকে তিন বন্ধুর জীবনে? নাকি মধ্যাহ্নের খরতাপে জীবন সেঁকে নিতে নিতেই বেঁচে থাকে তারা? এই উপন্যাস সেই গল্প বলতে বলতেই চিনিয়ে দেয় বাংলার গ্রামসমাজকে।
প্রচ্ছদ – অভিব্রত সরকার
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
মেয়েরা যে কথা বলতে চায়নি
₹225.00মেয়েদের কথা বলার অবকাশ শেষ হয় না। এ কথাটা চাইলে রসিকতা হিসেবে নেওয়া যেতেই পারত। কিন্তু মুশকিল হল, আজকাল প্রতিমুহূর্তে মেয়েদের হয়ে এইসব কড়া জবানবন্দি দেওয়ার দরকারটা এত ঘনঘন পড়ছে যে, সেই লেখার কয়েকটা মাত্র বেছে নিয়েই এ বই হয়ে উঠল। তবে, নারীবাদীদের সমালোচনা করে আপনারা তাঁদের অতিসংবেদনশীল বা অতিমুখর, যা-ই বলুন না কেন, বিশ্বাস করুন, এসব কথা বলার দরকার পড়ুক, তা মেয়েরা কোনোদিনই চায়নি। তবু, বলতে হয়, লিখতে হয়, চিৎকার করতে হয়, গুনে নিতে হয় জনসমর্থন। বিভিন্ন সময়ে মেয়েদের কথা বলার বা বলা ভালো, জানান দেওয়ার চেষ্টায় বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল এইসব প্রবন্ধ। তারই একটি সংকলন ধরা রইল মেয়েরা যে কথা বলতে চায়নি নামে।
-
-




















