Warning: The magic method Vc_Manager::__wakeup() must have public visibility in /home/sristisukh29/public_html/ss_wp/wp-content/plugins/js_composer/include/classes/core/class-vc-manager.php on line 203

Warning: Undefined array key "msg" in /home/sristisukh29/public_html/ss_wp/wp-content/plugins/Woocommerce302_PumCP/index.php on line 24

Warning: The magic method Automattic\WooCommerce\RestApi\Utilities\SingletonTrait::__wakeup() must have public visibility in /home/sristisukh29/public_html/ss_wp/wp-content/plugins/woocommerce/packages/woocommerce-rest-api/src/Utilities/SingletonTrait.php on line 48

Warning: The magic method Automattic\WooCommerce\Admin\FeaturePlugin::__wakeup() must have public visibility in /home/sristisukh29/public_html/ss_wp/wp-content/plugins/woocommerce/packages/woocommerce-admin/src/FeaturePlugin.php on line 312

Warning: Constant WP_MEMORY_LIMIT already defined in /home/sristisukh29/public_html/ss_wp/wp-config.php on line 91
News – Page 6 – সৃষ্টিসুখ

News

ক্ষতমন্থন

তিরের গতিতে ছুটে এল একটা বাইক। দত্তাত্রেয় দেখলেন, পেছনে বসা আরোহীর ডান হাতটা ছিটকে উঠল শূন্যে। শান্ত নিঝুম নিস্তব্ধতা খানখান করে একটা গুলির শব্দ। মুহূর্তে লুটিয়ে পড়লেন চিত্রশিল্পী দত্তাত্রেয়র সেক্রেটারি বিকাশ। শুরু হল ‘ক্ষতমন্থন’ — ক্রাইম রিপোর্টার কণাদ এবং ক্রাইম ফোটগ্রাফার রাকার নতুন থ্রিলার। আপাতনিরীহ এক যুবককে কেউ কেন খুন করতে চাইবে? দত্তাত্রেয়র সবরকম আর্থিক লেনদেন থেকে শুরু করে তাঁর সামাজিকতা — সবকিছুই নিয়ন্ত্রণ করতেন বিকাশ। সেখান থেকেই কি জন্ম নিয়েছে কোনও অসূয়া? নাকি লোকচক্ষুর গভীরে অন্য কোনও অন্ধকারে তলিয়ে যাচ্ছিলেন বিকাশ? দত্তাত্রেয়র জীবনে সাত বছর পরে হঠাৎ ফিরে এসেছেন তাঁর পুরনো প্রেমিকা কুমকুম। তিনি চান না বিকাশের মৃত্যু নিয়ে...

Continue Reading →

সৃষ্টিসুখ প্রি-অর্ডার

লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, একটু এগিয়ে আসুন... এদিকে... এদিকে... হ্যাঁ। ঠিকঠাক শোনা যাচ্ছে তো? হ্যাঁ, তা কদিন ধরেই কথা চলছিল -- এবার বইমেলায় কী হবে? মানে কটা বই বের হবে, তার লিস্ট কই ইত্যাদি। তা সৃষ্টিসুখ প্রকাশনের বইয়ের লিস্ট শেষমেশ প্রকাশ করেই ফেললাম আমরা। ও হ্যাঁ, শুধু বইয়ের লিস্টই নয়, অনেকেই জিজ্ঞাসা করেছেন আগাম কী করে অর্ডার করব? কারণ কে না জানে, এখন ক্যাশলেস যুগ। আপনি দুটো বই কিনে দু হাজার টাকা এগিয়ে দিলে কেঁদে কুল পাব না। তাই আপনাদের জন্যে সৃষ্টিসুখ নিয়ে এল (ড্রাম রোলিং, দিল থামকে ব্যইঠিয়ে) সৃষ্টিসুখ প্রি-অর্ডার। ব্যাপারটা কী? ধরুন, আপনি পছন্দের বই কিনতে চাইছেন,...

Continue Reading →

প-ফ: সপ্তর্ষি দে

হাজার হাজার বছর আগের কথা। পাথরের ব্যবহারের পাশাপাশি মানুষ ধাতুর ব্যবহার সবে শুরু করেছে। নতুন নতুন ইমারত, বাজার তৈরি হতে শুরু করল ঝড়ের গতিতে। শুরু হল নৌ-বাণিজ্য। আজকের ভাষায় আমদানি-রপ্তানি। পরিবর্তন আর উন্নয়ন চারদিকে। সেই হাওয়ায় আমাদের গল্পের নায়ক প একটা রেস্তোরাঁ খুলে বসল। আর সেই রেস্তোরাঁয় দূরদেশ থেকে বাণিজ্যের মতলবে একদিন এসে হাজির হল গল্পের আর এক নায়ক ফ। শুরু হল প আর ফ-এর প্রথম অ্যাডভেঞ্চার গল্প। 'এই সময়' সংবাদপত্রে নিয়মিত প্রকাশ পেতে থাকা Saptarshi Dey-র এই কমিক স্ট্রিপ এবার কলকাতা বইমেলা ২০১৭-য় আসছে গ্রাফিক নভেল হিসাবে। ছোট-বড় সবার জন্যে হ য ব র ল-র এই বইটি সৃষ্টিসুখের স্টলে পাওয়া...

Continue Reading →

nchantress / Lummojatar( নিজস্ব বাতাস বয়ে যায়)-নিরুপম চক্রবর্তী

সৃষ্টিসুখ থেকে প্রকাশ করা নিরুপম চক্রবর্তীর ‘নিজস্ব বাতাস বয়ে যায়!’ বইটির কিছু নির্বাচিত কবিতার ফিনিশ এবং ইংরিজি অনুবাদ Enchantress / Lummojatar নামে প্রকাশ করলেন ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কির একটি প্রকাশন সংস্থা। ফিনিশ ভাষায় কবিতাগুলি অনুবাদ করেছেন বহুভাষাবিদ অনুবাদিকা হান্নেলে পোহয়ানমিস, যিনি এর আগে রবীন্দ্রনাথ ও বুদ্ধদেব বসুকে ফিনিশ পাঠকদের কাছে পৌঁছে দিয়েছেন। ইংরিজি অনুবাদগুলি কবির নিজেরই করা। কবিতাগুলির অলংকরণ করেছেন এক্সপ্রেসনিস্ট শিল্পী আলেকজান্ডার পোপভ, যা কিছু জল রঙের ছবিতে এই কবিতাগুলির পাঠ প্রতিক্রিয়া ।

Continue Reading →

মেজোবাবু আসবেন ও অন্যান্য-অর্ণব রায়

এক মুখহীন অবয়বমাত্র জনতাপিণ্ডের সঙ্গে পথ হাঁটছে এই সংকলনের গল্পগুলি। তাদের সাথে বটতলার সালিশী সভায় বসে পড়ছে, কখনও বাসরাস্তার ধারে গজিয়ে ওঠা চায়ের দোকানে লুঙ্গি গুটিয়ে বসে মিঠুনের ‘সিনামা’ দেখছে, দেখছে মানুষকে ঘিরে ধরে পিটিয়ে মারতে মানুষের সে কী উল্লাস, দেখছে মানুষ নিজের দুঃখ কষ্টে বুক আউলে কাঁদতেও অন্য মানুষের ভরসায় বসে আছে, আবার সেই মানুষই মরতে মরতেও ভুল স্বধর্ম আঁকড়ে চেতনার ওপারে যেতে চাইছে। এসবের ধার ঘেঁষেই আলতো উঁকি মেরে মেরে যেতে চেয়েছেন লেখক। পকেটে হাতটা ভরে, আলগোছে পা ফেলে ফেলে। এদেরই কারোর পাশে বসে একটা বিড়ি একটু আগুন এগিয়ে দিতে চেয়েছেন। এভাবেই একটা আধটা গল্প। এভাবেই ভিড়ের ভেতর...

Continue Reading →

যাত্রী(প্রথম খণ্ড)-দেবজ্যোতি ভট্টাচার্য

শোভন বাঙলা লোকগানের জেলাওয়াড়ি একটা ক্যাটালগ বানিয়ে তুলতে চায়। এরই সঙ্গে নিজের এলাকায় শিক্ষাবিস্তারে সে গড়ে তুলেছে একটি বিদ্যামন্দির। গানের খোঁজে, জ্ঞানের সন্ধানে শোভনের এ যাত্রা সহজিয়া পথে। কিন্তু যে কোনও পথচলার মতোই নানা ওঠাপড়া এবং তীব্র ঘাত-প্রতিঘাতে এ কাহিনি হয়ে উঠেছে জীবনের মতো বিস্তৃত। দেবজ্যোতি ভট্টাচার্যের সুবিশাল উপন্যাস যাত্রীর প্রথম খণ্ড সৃষ্টিসুখ প্রকাশন থেকে প্রকাশ পাচ্ছে কলকাতা বইমেলা ২০১৬-য়। প্রচ্ছদ এঁকেছেন পার্থপ্রতিম দাস।

Continue Reading →

হে একটি সম্বোধন-সঙ্ঘমিত্রা হালদার

হে জীবন যে উঁকি দিচ্ছ এমন নিত্য, অহরহ— যেন পাখি ঠোঁটে নিয়ে উড়তে ভুলে গেছে" সঙ্ঘমিত্রা হালদারের কবিতা সংকলন 'হে একটি সম্বোধন'-এর প্রকাশ সময়ের অপেক্ষা এখন। সৃষ্টিসুখ প্রকাশন-এর এই বইটির প্রচ্ছদ করেছেন পার্থপ্রতিম দাস।

Continue Reading →

ফিসফাস ২-সৌরাংশু সিংহ

ফিসফাস ২-এর আজ অভিষেক ঘরের মাঠে। কালিবাড়ি প্রাঙ্গণে দিল্লি বইমেলায় সৃষ্টিসুখ-এর স্টলে (স্টল নং ২২) থেকে পাওয়া যাবে সৌরাংশু সিংহ-র ফিসফাস ২। যারা ফিসফাস ১ পড়েছেন, তাঁদের পড়ে দেখতেই হবে ফিসফাস ২ কতটা এগোল প্রথমটার থেকে। আর যারা ফিসফাস ১ পড়েননি, তাঁরা ফিসফাস ২ পড়লেন বুঝবেন কেন প্রথম বইটি হই হই করে এখনও বিক্রি হচ্ছে। বইটির প্রচ্ছদ এবং অলংকরণ করেছেন বন্ধু শিল্পীঃ Tousif Haque প্রসঙ্গত জানাই, ফিসফাস ২ কলেজ স্ট্রিটে পাওয়া যাচ্ছে সৃষ্টিসুখ-এর আউটলেটেও। ঠিকানাঃ সৃষ্টিসুখ, প্রযত্নে - দেবী সারদা প্রেস। ৩০ এ সীতারাম ঘোষ স্ট্রিট। যোগাযোগ

Continue Reading →

ভীষণ গোপনে বেঁচে আছি-শুদ্ধসত্ত্ব ঘোষ

...এই তো নিরুপদ্রবে কতজন মশারি খাটাল আলো নিভিয়েও খুঁজে নিল প্রবেশের পথ সিঁড়ির পরে সিঁড়ি নামতে থমকাই যদি সব সিঁড়ি আগে নেমে চলে যায় যদি নিয়ে যায় নামার নিশ্চয়তাটুকুও –... সৃষ্টিসুখ থেকে প্রকাশিত হতে চলেছে শুদ্ধসত্ত্ব ঘোষ-এর কবিতা সংকলন 'ভীষণ গোপনে বেঁচে আছি'। বইটির প্রচ্ছদ করেছেন পার্থপ্রতিম দাস।

Continue Reading →

গল্পের খোঁজে-অদিতি ভট্টাচার্য্য

কাহিনির বিষয় নির্বাচন ও প্রেক্ষাপট অদিতির গল্পের মূল আকর্ষণ। ঝরঝরে গদ্যে তিনি অনায়াসে গোয়ার জনপ্রিয় সমুদ্রসৈকত থেকে পাড়ি দেন হিমালয়ের প্রত্যন্ত প্রান্তে। গল্পের খোঁজে তিনি আতস্কাঁচ ধরেন দুই মানবীর পারস্পরিক সাহচর্যে বা এক অভিযাত্রীর একক জীবন সংগ্রাম। অদিতি ভট্টাচার্য্য-র গল্প সংকলন 'গল্পের খোঁজে' কলকাতা বইমেলা ২০১৫-তে পাওয়া যাবে সৃষ্টিসুখ থেকে। সুদৃশ্য প্রচ্ছদটি করেছেন বন্ধু শিল্পী Tousif Haque

Continue Reading →