Warning: The magic method Vc_Manager::__wakeup() must have public visibility in /home/sristisukh29/public_html/ss_wp/wp-content/plugins/js_composer/include/classes/core/class-vc-manager.php on line 203

Warning: Undefined array key "msg" in /home/sristisukh29/public_html/ss_wp/wp-content/plugins/Woocommerce302_PumCP/index.php on line 24

Warning: The magic method Automattic\WooCommerce\RestApi\Utilities\SingletonTrait::__wakeup() must have public visibility in /home/sristisukh29/public_html/ss_wp/wp-content/plugins/woocommerce/packages/woocommerce-rest-api/src/Utilities/SingletonTrait.php on line 48

Warning: The magic method Automattic\WooCommerce\Admin\FeaturePlugin::__wakeup() must have public visibility in /home/sristisukh29/public_html/ss_wp/wp-content/plugins/woocommerce/packages/woocommerce-admin/src/FeaturePlugin.php on line 312

Warning: Constant WP_MEMORY_LIMIT already defined in /home/sristisukh29/public_html/ss_wp/wp-config.php on line 91
News – Page 7 – সৃষ্টিসুখ

News

বাইফোকাল-শ্রাবণী দাশগুপ্ত

সাম্প্রতিক কালের যাদের লেখা মন কাড়ছে, তাঁদের মধ্যে একজন তার ঋজু, ভনিতাহীন লেখায় সহজেই সবার মন জয় করে নিয়েছেন, তিনি শ্রাবণী দাশগুপ্ত। অধিকাংশ গল্পের কেন্দ্রে নারী চরিত্র থাকলেও তাঁর কলমে জোর করে চাপিয়ে দেওয়া নারীবাদ নেই। যা ঘটে, যা স্বাভাবিক তা নিরপেক্ষ লিখে যান তিনি। বিশ্লেষণ সুতীক্ষ্ণ, চরিত্রচিত্রণ বুদ্ধিদীপ্ত, বর্ণনা নির্মেদ। এমন বই প্রকাশ করার জন্যেই সৃষ্টিসুখ প্রকাশন শুরু করেছিলাম আমরা। শ্রাবণী দাশগুপ্ত-র গল্প সংকলন 'বাইফোকাল' প্রকাশিত হচ্ছে সৃষ্টিসুখ থেকে, কলকাতা বইমেলা ২০১৫-য়।

Continue Reading →

ঝিঁঝিরা-অলোকপর্ণা

অলোকপর্ণার লেখা উচ্চকিত নয়, সেখানে কোনও স্লোগান নেই, কোনও চমক দেওয়ার চেষ্টা নেই। কিন্তু যে লেখক নিবিষ্ট অনুশীলনে সাহিত্যচর্চা করে থাকেন, তাঁর লেখা পড়ে মুগ্ধ হতেই হয়। অলোকপর্ণা একটা নিজস্ব স্টাইল আয়ত্ত করেছেন, তাতে মায়াবী শব্দচয়ন, প্রশংসনীয় বিষয় নির্বাচন থেকে শুরু করে চরিত্রগুলোর নিশ্চিত চিত্রণ -- সবই নিখুঁত। এ পর্যন্ত অলোকপর্ণার লেখা থেকে ২৫টি গল্প বেছে নিয়েছেন Ramit Dey আর সাঁঝবাতি, সংকলনের নাম 'ঝিঁঝিরা'। কলকাতা বইমেলা ২০১৫-য় সৃষ্টিসুখ থেকে বইটি পাওয়া যাবে। প্রচ্ছদ করেছেন বন্ধু শিল্পী তৌসিফ হক।

Continue Reading →

কেউ কোথাও যাবে না-অভীক দত্ত

হুমায়ূন আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন – “সুশান্তর বাড়িতে অমন করে হানা না দিলেই পারতে তোমরা।” অভীক বেঞ্চের অপর প্রান্তে বসে পায়রাদের বাদাম খাওয়াচ্ছিল। সে অপ্রস্তুত হেসে বলল – “আসলে তখন জেদের বশে... বাজি ধরে...” হুমায়ূন হতাশ স্বরে মাথা নাড়লেন – “না হে। মানুষের অন্ধকার নিয়ে নাড়াচাড়া না করাই ভালো। মিসিরকেও সেদিন বোঝাচ্ছিলাম...” অভীক বাদামের খোসাগুলো ঠোঙার মধ্যে সাবধানে জমিয়ে রাখছিল। তার থেকে আঙুলে একটা পাতলা বাদামি পরত তুলে নিয়ে অন্যমনস্ক গলায় জিজ্ঞাসা করল – “মিসির স্যরের ব্যাপারটা আলাদা। কিন্তু হিমু ভাইজানকে কী করে বোঝাবেন?” হুমায়ূন রহস্যময় হেসে মাথা নাড়তে নাড়তে বললেন – “এই বইমেলায় দেখা হলে তাকে তোমার এই...

Continue Reading →

গ্লোকাল দ্রাঘিমা- রোহন কুদ্দুস, অবিন সেন

 অবিন সেনআর রোহন কুদ্দুসএক মলাটে। বইয়ের নাম 'গ্লোকাল দ্রাঘিমা'। বইয়ে দুজনের কবিতার পাশাপাশি থাকছে পারস্পরিক কবিতা আলোচনা। বইটি পাওয়া যাবে কলকাতা বইমেলা ২০১৪-তে সৃষ্টিসুখ থেকে।

Continue Reading →

অন্য কোনওখানে-আজাদুর রহমান

আজাদুর রহমান ছোট গল্প দারুণ অনায়াসে লিখে ফেলেন। তাঁর গল্পের বিষয় দিনযাপনের দৈনন্দিন টুকরো। সেই গল্প কখনও উঠে এসেছে বাংলাদেশে, কখনও জাপানে আবার কখনও বা ইংল্যান্ডে। লন্ডনের আকাশ দেখতে দেখতে বা ঢাকার বৃষ্টি গায়ে মাখতে মাখতে পাঠক ভূগোলের বেড়াজাল এড়িয়ে পৌঁছে যাবেন আশ্চর্য এক মায়াজগতে। আজাদুরের গল্প সংকলন 'অন্য কোনওখানে' কলকাতা বইমেলা ২০১৪-তে পাওয়া যাবে সৃষ্টিসুখ থেকে

Continue Reading →

নিশাতুর স্বপ্নজাল-পবিত্র আচার্য্য এবং সঞ্জীব চট্টোপাধ্যায়

দুই সম্ভাবনাময় কবির যৌথ প্রয়াস 'নিশাতুর স্বপ্নজাল'। পবিত্র আচার্য্য এবং সঞ্জীব চট্টোপাধ্যায়-এর প্রথম বইটি নিয়ে দুই কবির মতো প্রকাশকও যথেষ্ট আশাবাদী। বইটি পাওয়া যাবে কলকাতা বইমেলা ২০১৪-য় সৃষ্টিসুখ থেকে।

Continue Reading →

মার্চ করে চলে যাওয়া একদল কাঠবিড়ালি-মুরাদুল ইসলাম

এর গল্প জাদু বাস্তবতার কিনার ধরে ছুটে চলে। তাই তাঁর লেখায় জীবন্ত হয়ে ওঠে ল্যাম্পপোস্ট এবং তারা রীতিমতো চলে ফিরে বেড়ায় শহরের একপ্রান্ত থেকে আরেক প্রান্ত। বা কবির মতো একদল কাঠবিড়ালি মধুর ছন্দে মার্চ করতে থাকে আর এক কবির সঙ্গে। ======================================================= মুরাদুল ইসলামের প্রথম গল্প সংকলন 'মার্চ করে চলে যাওয়া একদল কাঠবিড়ালি' কলকাতা বইমেলা ২০১৪-তে পাওয়া যাবে সৃষ্টিসুখ থেকে

Continue Reading →

ময়নাতদন্তহীন একটি মৃত্যু-মানস চৌধুরী

Manosh Chowdhury-র গল্পের সাথে পাঠকের পরিচয় এক দশকেরও বেশী। তাঁর গল্পের বিষয়, ভঙ্গী, সর্বোপরি উপস্থাপনা এক উৎকৃষ্ট সাহিত্য-অভিজ্ঞতার জন্ম দেয়। নতুন লেখক যারা সবে গল্প লেখার চেষ্টা করছে, তাঁদের জন্যে তাঁর গল্পগুলি অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়াবে বলেই আমাদের বিশ্বাস। আর যারা গল্পের বুভুক্ষু পাঠক, তাঁদের জন্যে এ বই এক উজ্জ্বল পাঠ। কলকাতা বইমেলা ২০১৪-তে সৃষ্টিসুখ থেকে পাওয়া যাবে মানস চৌধুরীর গল্প সংকলন 'ময়নাতদন্তহীন একটি মৃত্যু'।

Continue Reading →

টার্নিং পয়েন্ট-লিপিকা ঘোষ

"রঙিন তর্জমায় কুয়াশার বিদেশী কনসেপ্ট থেকে শীত উঠে আসছে..." লিপিকা ঘোষ-এর কলম আশ্চর্য সহজ। ============================================ বইটা করতে করতে, পড়তে পড়তে দারুণ আনন্দ পেয়েছি। বইয়ের কাজ করতে করতে প্রকাশকও যখন বইটা উপভোগ করতে পারেন, আমাদের মতে, তখনই কোনও বই করা উচিত। কলকাতা বইমেলা ২০১৪-তে সৃষ্টিসুখ থেকে পাওয়া যাবে কবির 'টার্নিং পয়েন্ট'।

Continue Reading →

ঋতবীণা-রাজর্ষি চট্টোপাধ্যায়

একটা নাম বহুদিন থেকে রেখে দেওয়া ছিল... ঋতবীণা। বাক ব্লগজিনে ধারাবাহিকভাবে প্রকাশের পর রাজর্ষি চট্টোপাধ্যায়ের উপন্যাসটি বই হিসাবে প্রকাশিত হতে চলেছে। সৃষ্টিসুখ থেকে পাওয়া যাবে কলকাতা বইমেলা ২০১৪-য়। প্রচ্ছদ করেছেন লেখক এবং Samit Roy

Continue Reading →