Warning: The magic method Vc_Manager::__wakeup() must have public visibility in /home/sristisukh29/public_html/ss_wp/wp-content/plugins/js_composer/include/classes/core/class-vc-manager.php on line 203

Warning: Undefined array key "msg" in /home/sristisukh29/public_html/ss_wp/wp-content/plugins/Woocommerce302_PumCP/index.php on line 24

Warning: The magic method Automattic\WooCommerce\RestApi\Utilities\SingletonTrait::__wakeup() must have public visibility in /home/sristisukh29/public_html/ss_wp/wp-content/plugins/woocommerce/packages/woocommerce-rest-api/src/Utilities/SingletonTrait.php on line 48

Warning: The magic method Automattic\WooCommerce\Admin\FeaturePlugin::__wakeup() must have public visibility in /home/sristisukh29/public_html/ss_wp/wp-content/plugins/woocommerce/packages/woocommerce-admin/src/FeaturePlugin.php on line 312

Warning: Constant WP_MEMORY_LIMIT already defined in /home/sristisukh29/public_html/ss_wp/wp-config.php on line 91
Pre Orders – সৃষ্টিসুখ

Pre Orders

বাংলা বইয়ের দাম কেন এত বেশি?

বাংলা বইয়ের দাম কেন এত বেশি সেই নিয়ে প্রায়ই কথা শুনতে হয় নানা জায়গায়। সত্যি বলতে কী, সৃষ্টিসুখ থেকে যে বইগুলো আমরা করি, চেষ্টা করি যতটা সম্ভব সেগুলোর দাম কম রাখা যায়। কিন্তু সেটাও একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দস্তুর এটাই যে, বইয়ের মুদ্রিত মূল্যের ওপর ২০%-২৫% ছাড় দিতে হবে। কিছুদিন আগেই এক সিনিয়র প্রকাশকের সঙ্গে কথা হচ্ছিল। একটা বইয়ের দাম আমরা রাখছি ১২৫, ১০% ছাড়ে সেটা বিকোচ্ছে ১১২ টাকায়। ওই একই আকারের (মানে একই পৃষ্ঠাসংখ্যা, গড়নের) বইয়ের দাম তাঁরা রাখছেন ১৫০ টাকা। সেটা ২৫% ছাড়ে বিক্রি করছেন। হরেদরে পাঠক সেটা পাচ্ছেন ১১২ টাকায়। তিনি সুজন হিসাবেই পরামর্শ দিলেন -- যে...

Continue Reading →

রূপকথার রাজকন্যা-ঈশানী রায়চৌধুরী(টগবগ উৎসব সংখ্যা)

ফিঙে তখন মওকা বুঝে দাদুর হাত ধরে ঝুলে পড়ল। চিরকালই তো এই খুদে মেয়ে ঘ্যানঘ্যান করতে এক্সপার্ট। অতিষ্ঠ হয়ে শেষে জগুবাবুর বাজার থেকে একটা স্টেগোসরাসের ছানা নিয়ে এল দাদু। দেশলাইয়ের বাক্স করে। ছোট্ট মাথা, শরীরটা তুলনায় বড়, লেজটা চিমড়েপানা। কিন্তু পিঠে ছোট্ট ছোট্ট কাঁটা আর পাত কই? দাদু বলেছিল, বড় হলে হবে। একটু ঘিয়ে আর বাদামি চেহারা। ফিঙে একটু খুঁতখুঁত করেছিল বটে মাথাটা কেমন ছোট বলে, দাদু বলল, “ছোট মাথাই ভালো। বুদ্ধি কম হলে তাড়াতাড়ি সে জন্তু বশ হবে, কারণ ছোটদের তো এমনিতে কেউ ধর্তব্যের মধ্যেই আনে না।” পেছনের বারান্দায় রাখা হবে ওকে। ওদিকে দু’ধাপ সিঁড়ি পেরোলেই ফিঙেদের ভাড়া বাড়িটার...

Continue Reading →

এগারোজন অশ্বারোহী-শামিম আহমেদ

কাহিনি শুরু হয়েছে ব্যাসদেবের জবানিতে। মহাভারতের ঘটনাক্রম উঠে এসেছে সহজ ন্যারেটিভে। ক্ষমতা দখলের সূত্রে অসুর-দেব থেকে শুরু করে মানুষ পর্যন্ত কীভাবে গড়িয়েছে একের পর এক বিরোধ, ভগবান চতুর্বেদী তা শুনিয়েছেন বিনায়ক গজাননকে। কৌরব আর পাণ্ডবদের যুদ্ধের বীজ অঙ্কুরিত হওয়ার সূত্র ধরে এসেছে কোরাণের কাহিনিও। ফেরেশতা আর জ্বিনদের লড়াই থেকে স্বর্গে প্রবেশ ঘটল ইবলিশের। হয়ে উঠল সে ফেরেশতাদের সর্দার। তারপর জন্ম হল মানুষের। আদমকে সেজদা না করে সদাপ্রভুর শাস্তিতে ইবলিশ পরিণত হল শয়তানে। এরপর আদম আর হাওয়া বিবিও স্বর্গচ্যুত হলেন ঘটনাপ্রবাহে। পৃথিবীতে শুরু হল মানুষের বসতি। শুভবুদ্ধির সঙ্গে শুরু হল শয়তানের প্ররোচনার সংঘাত। আল্লাহর প্রেরিত দূত নবীদের কাহিনি এগিয়ে চলার সঙ্গে সঙ্গে...

Continue Reading →

ফিসফাস কিচেন-সৌরাংশু

না, রেসিপির বই নয়, এটা একটা খাদ্যসফর। খাবারের ইতিহাস-ভূগোল-বিজ্ঞান-অঙ্ক সব তুলে এনেছেন লেখক। শুরু হচ্ছে চা-কফি-শিঙাড়া-চপ দিয়ে। তারপর? মেনকোর্সের শুরুতেই বিরিয়ানি। তারপর ইলিশ, চিঙড়ি থেকে শুরু করে আমাদের রোজকার ছ্যাঁচড়া, চচ্চড়ি, ঘণ্ট, আলুপোস্ত এসবও ব্রাত্য নয়। সব্বাই হাজির। আছে লঙ্কা নিয়েই আলাদা একটা চ্যাপ্টার। তারপর লেখক আমাদের টেনে নিয়ে যাচ্ছেন গণ্ডির সামান্য বাইরে -- কাশ্মিরী রান্না, দক্ষিণী আমিষ রান্না আর সিলেটি রান্না। আর শেষে চকোলেট, পায়েস। কিন্তু এভাবে শুধু সূচিপত্র আউড়ে গেলে এ বইয়ের কিছুই বোঝা যায় না। কারণ বইয়ের নাম 'ফিসফাস কিচেন'। মানে ফিসফাসের সেই মজলিশি স্টাইলে বলা হচ্ছে নানা খাদ্যের হাঁড়ির কথা। সে কোন দেশ থেকে এল, কেমন...

Continue Reading →

একবুক জোনাকি পাতা-অতনু প্রজ্ঞান বন্দ্যোপাধ্যায়

একজন মানুষ নিজের সঙ্গে কথা বলছেন। নিরন্তর দ্বন্দ্ব, কৌতূহল, আত্মসমালোচনা -- একের পর এক ফুটে উঠছে একটা ক্যানভাসে, নিজের যাত্রাপথকে আমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। গন্তব্যে পৌঁছানোর থেকেও বেশি আগ্রহী তিনি পথের চারপাশে ছড়িয়ে থাকা হাজার বিস্ময়ে। অতনু প্রজ্ঞান বন্দ্যোপাধ্যায়-এর গদ্য সংকলন 'একবুক জোনাকি পাতা' এক আত্ম-উন্মোচনের জার্নি। লেখকের প্রথম বই 'এভাবেও ফিরে আসা যায়' যেমন বহু পাঠককে জীবনের দিকে ফিরে আসার ডাক দিয়েছিল, তেমনই এই বই পাঠককে নিজের ভেতর থেকে বাইরে তাকানোর হাতছানি দেবে। সৃষ্টিসুখ প্রকাশনের এই বইটি প্রকাশিত হচ্ছে কলকাতা বইমেলা ২০১৭-য়। একবুক জোনাকি পাতা অতনু প্রজ্ঞান বন্দ্যোপাধ্যায় মূল্য - ১২৫ টাকা প্রচ্ছদ - রোহণ কুদ্দুস প্রি-অর্ডারের লিংক...

Continue Reading →

তপন সিংহ — সার্বিক চলচ্চিত্র বীক্ষা: আবেশ কুমার দাস

প্রবন্ধের বই যে একেবারেই আমরা করিনি, তা নয়। কিন্ত এই বইটা সম্পর্কে আমার ভীতি ছিল আঞ্চলিক ভূগোলের মতো। এবং ড্রেসিং টেবলের ওপর রাখা ফিশবোলের মতো। একেবারে অজানা একটা বিষয়। তার ওপর কোথায় যে কী ভুল হয়ে যাবে টুক করে... Abesh যখন গত বইমেলায় জানিয়েছিল, ও তপন সিংহের ওপর প্রবন্ধের একটা বই প্রকাশ করতে চায়, আমি ঠিক কেমন রাজি হতে পারিনি। একজন চলচ্চিত্র পরিচালক, যিনি কিনা সেভাবে বাঙালির ঘরে ঘরে বন্দিত নন, যাঁর সিনেমার দৃশ্য নিয়ে কোনও মীম তৈরি হয় না, তাঁর ছবি নিয়ে কোনও পোস্টার বানানো হয় না, তাঁর ওপর একটা গোটা বই! সত্যজিৎ রায় বা ঋত্বিক ঘটককে নিয়ে লেখো না কেন বাপু?...

Continue Reading →

ক্ষতমন্থন

তিরের গতিতে ছুটে এল একটা বাইক। দত্তাত্রেয় দেখলেন, পেছনে বসা আরোহীর ডান হাতটা ছিটকে উঠল শূন্যে। শান্ত নিঝুম নিস্তব্ধতা খানখান করে একটা গুলির শব্দ। মুহূর্তে লুটিয়ে পড়লেন চিত্রশিল্পী দত্তাত্রেয়র সেক্রেটারি বিকাশ। শুরু হল ‘ক্ষতমন্থন’ — ক্রাইম রিপোর্টার কণাদ এবং ক্রাইম ফোটগ্রাফার রাকার নতুন থ্রিলার। আপাতনিরীহ এক যুবককে কেউ কেন খুন করতে চাইবে? দত্তাত্রেয়র সবরকম আর্থিক লেনদেন থেকে শুরু করে তাঁর সামাজিকতা — সবকিছুই নিয়ন্ত্রণ করতেন বিকাশ। সেখান থেকেই কি জন্ম নিয়েছে কোনও অসূয়া? নাকি লোকচক্ষুর গভীরে অন্য কোনও অন্ধকারে তলিয়ে যাচ্ছিলেন বিকাশ? দত্তাত্রেয়র জীবনে সাত বছর পরে হঠাৎ ফিরে এসেছেন তাঁর পুরনো প্রেমিকা কুমকুম। তিনি চান না বিকাশের মৃত্যু নিয়ে...

Continue Reading →

সৃষ্টিসুখ প্রি-অর্ডার

লেডিস অ্যান্ড জেন্টলম্যান, বয়েজ অ্যান্ড গার্লস, একটু এগিয়ে আসুন... এদিকে... এদিকে... হ্যাঁ। ঠিকঠাক শোনা যাচ্ছে তো? হ্যাঁ, তা কদিন ধরেই কথা চলছিল -- এবার বইমেলায় কী হবে? মানে কটা বই বের হবে, তার লিস্ট কই ইত্যাদি। তা সৃষ্টিসুখ প্রকাশনের বইয়ের লিস্ট শেষমেশ প্রকাশ করেই ফেললাম আমরা। ও হ্যাঁ, শুধু বইয়ের লিস্টই নয়, অনেকেই জিজ্ঞাসা করেছেন আগাম কী করে অর্ডার করব? কারণ কে না জানে, এখন ক্যাশলেস যুগ। আপনি দুটো বই কিনে দু হাজার টাকা এগিয়ে দিলে কেঁদে কুল পাব না। তাই আপনাদের জন্যে সৃষ্টিসুখ নিয়ে এল (ড্রাম রোলিং, দিল থামকে ব্যইঠিয়ে) সৃষ্টিসুখ প্রি-অর্ডার। ব্যাপারটা কী? ধরুন, আপনি পছন্দের বই কিনতে চাইছেন,...

Continue Reading →