মহাবিশ্বে একাকী ভ্রমণের যে বিস্ময়, সেই স্বাদই হয়তো মেলে, যখন কেউ একা একা বেরিয়ে পড়ে এই প্রকৃতির মধ্যে। সুদীপ্ত ঘোষ সেরকমই একজন ব্যাকপ্যাকার। হিমাচল থেকে বান্ধবগড়, আগ্রা থেকো ভেল্লোর— কখনও প্রকৃতি, কখনও ইতিহাসের টানে তিনি ঘর ছেড়ে বেরিয়ে পড়েছেন। কখনও অ্যাডভেঞ্চারের নেশা পেয়ে বসেছে তাঁকে। কখনও আবার না-জানা ইতিহাসের সন্ধানে বুঁদ হয়ে থেকেছেন। আর এই সমস্ত অভিজ্ঞতা তিনি তুলে রাখতে চেয়েছেন পরবর্তীকালের কোনও একজন ব্যাকপ্যাকারের উদ্দেশে। যিনি বেরিয়ে পড়ার আগে এই ভবঘুরের ডায়রি হাতে তুলে নিয়ে চিনে নিতে পারবেন তাঁর অগ্রজকে। এই প্রকৃতির হাজারও বিস্ময়ের মধ্যে দাঁড়িয়ে একাকী মানবের উপলব্ধি ঠিক কী এবং কেমন, সেটাই হয়তো অনুভব করতে পারবেন। ভবঘুরের ডায়রি হয়েও এ আসলে তাই নিজেকে চেনারই সহজপাঠ।
এক ভবঘুরের ডায়রি
₹99.00
Customer Reviews
There are no reviews yet.










Be the first to review “এক ভবঘুরের ডায়রি”