রান্নার ইতিহাস প্রমাণ করে সভ্যতার প্রথম যুগ থেকেই মানুষ আর পাঁচটা কারণের সঙ্গে স্রেফ স্বাদের তাড়নাতেও যাবতীয় ‘গৃহের প্রাচীর’ ধুলিসাৎ করে সাংঘাতিক সব বিপদসঙ্কুল পথে রওয়ানা দিয়েছে রান্নার উপাদান সংগ্রহ করতে, এবং সানন্দে আলিঙ্গন করেছে দূরদেশ থেকে আগত হরেক কিসিমের পাকপ্রণালী। দেশ-কাল-জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের স্বাদমুকুল কদাচ ‘আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি’। নিজের ঈর্ষণীয় সংগ্রহে থাকা সারা দুনিয়ার নানা ডাকসাইটে সাম্রাজ্যের রাজ-হেঁশেলের প্রামাণ্য কুকবুক থেকে সাত সাম্রাজ্যের তেমনই দশটি খানদানি খানা রেসিপি, ইতিহাস ও কিংবদন্তি সহ হাজির করেছেন নীলাঞ্জন হাজরা: রোম, ইরান, গ্রিস, বাজেন্টিনুম, খিলাফতি বাগদাদ, অল-আন্দালুস এবং মুঘল হিন্দুস্তান। প্রতিটি খানা ও তার রেসিপি প্রমাণ করে রান্নার কড়াই এবং খাবার থালা বিশ্বসৌহার্দ্যের কী পরমাশ্চর্য পাঠ!
খানা জানা-অজানা
₹599.00
Customer Reviews
There are no reviews yet.










Be the first to review “খানা জানা-অজানা”