নির্বাচিত ৫০ গল্প

399.00

সুকুমার রুজের নির্বাচিত ৫০টি গল্পের সংকলন। বইটির অংশবিশেষ পড়া যাবে এখানে।

একালের এক উল্লেখযোগ্য কথাকার সুকুমার রুজ। তাঁর গল্পের সঙ্গে পাঠক দীর্ঘদিন ধরে পরিচিত। পাঠককে এ কথা আর বলে দিতে হয় না যে, গ্রাম্য সমাজ ও নাগরিক জীবনের বিভিন্ন স্তর থেকে তাঁর গল্প অনায়াসে উঠে আসে। কারণ, গ্রামে জন্মগ্রহণ করা ও বেড়ে ওঠা লেখক যেমন গ্রামের জনজীবন ও প্রকৃতি-পরিবেশকে চেনেন হাতের তালুর মতো; তেমনই দীর্ঘদিন শহরে কর্মজীবন অতিবাহিত করার সুবাদে নাগরিক জীবনের জটিলতা, সুখ-দুঃখের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। তাই তাঁর সঙ্গে পাঠক যেমন পান কাঁচামাটি ও বুনোফুলের গন্ধ, তেমনই শুনতে পান রাজনৈতিক ঘূর্ণাবর্তে পাক খাওয়া সাধারণ মানুষের জীবন-যন্ত্রণার আর্তনাদ। সম্পর্কের টানাপোড়েন, প্রেম-ভালোবাসার বিবর্তন, মানবিক মূল্যবোধের অবক্ষয়, রাজনৈতিক স্বেচ্ছাচারিতার জন্য সামাজিক সঙ্কট — এ সমস্ত বিষয় সুকুমারের গল্পের প্রধান উপজীব্য।
শ্লেষ, হাস্যরস, ব্যঙ্গ, তির্যকতার এক অভূতপূর্ব রসায়ন সুকুমারের গল্পকে অন্যের চেয়ে স্বতন্ত্র করে তোলে। প্রতীক ও রূপকের ব্যবহার, অসাধারণ ডিটেলিং এবং প্রকৃতির মায়ামায় উপস্থিতি তাঁর গল্পকে অন্য মাত্রায় পৌঁছে দেয়। কালের দর্পণ হয়ে ওঠা বেশ কিছু গল্প কালকে জয় করার দাবি রাখে।

SKU: 1-63535-897-1
Category:
Tag:
ISBN

978-1-63535-897-1

Cover Design

পার্থপ্রতিম দাস

Publisher

Sristisukh Prokashan LLP

Published on

April 2017

Language

Bengali

E-book Version

https://play.google.com/store/books/details?id=H54wDwAAQBAJ

book-author

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “নির্বাচিত ৫০ গল্প”

Your email address will not be published. Required fields are marked *