আশরাফুল মণ্ডল-এর ‘পাইক্যার’ উপন্যাসটি প্রকাশিত হয়েছে সৃষ্টিসুখ প্রকাশন থেকে।
গো-জীবী একটি সম্প্রদায়। মুসলমান বাঙালি তারা। মূলত বাঁকুড়ার একটি বিস্তীর্ণ এলাকা এর ধুলোমাটি। সেই মাটিতেই হাটে বাঁধা গোঁজে তাদের বাণিজ্য। তাদের জীবনের স্বপ্নও বাঁধা থাকে সেখানেই। বাবা খালেক ও ছেলে কুরবানকে কেন্দ্র করে এই উপন্যাসের কাহিনি। তাদের জীবনের দারিদ্র্য, লড়াই, লোকাচার, প্রেম, হিংসা, বেআব্রু রুক্ষ যাপন, অস্ফুট হৃদয়ের কথা এই উপন্যাসের প্রাণ। ভাষা মাটির গন্ধে ভরপুর। নির্মাণে কোনও বিশেষ চরিত্র নয়, লেখকের লক্ষ্য ধুলোমাটির সামগ্রিকতা নিয়ে বিশেষ জীবন ‘পাইক্যার’।










Be the first to review “পাইক্যার”