মেয়েরা যে কথা বলতে চায়নি

225.00

মেয়েদের কথা বলার অবকাশ শেষ হয় না। এ কথাটা চাইলে রসিকতা হিসেবে নেওয়া যেতেই পারত। কিন্তু মুশকিল হল, আজকাল প্রতিমুহূর্তে মেয়েদের হয়ে এইসব কড়া জবানবন্দি দেওয়ার দরকারটা এত ঘনঘন পড়ছে যে, সেই লেখার কয়েকটা মাত্র বেছে নিয়েই এ বই হয়ে উঠল। তবে, নারীবাদীদের সমালোচনা করে আপনারা তাঁদের অতিসংবেদনশীল বা অতিমুখর, যা-ই বলুন না কেন, বিশ্বাস করুন, এসব কথা বলার দরকার পড়ুক, তা মেয়েরা কোনোদিনই চায়নি। তবু, বলতে হয়, লিখতে হয়, চিৎকার করতে হয়, গুনে নিতে হয় জনসমর্থন। বিভিন্ন সময়ে মেয়েদের কথা বলার বা বলা ভালো, জানান দেওয়ার চেষ্টায় বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল এইসব প্রবন্ধ। তারই একটি সংকলন ধরা রইল মেয়েরা যে কথা বলতে চায়নি নামে।

লেখক পরিচিতি

অরুন্ধতী দাশ। সেন্ট জেভিয়ার্স কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। স্নাতক, স্নাতকোত্তর, বিএড, এমফিল এবং পিএইচডি— যাবতীয় প্রাতিষ্ঠানিক পড়াশোনাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। গবেষণার বিষয় ছিল মনোভাষাবিজ্ঞান। তবে ভাষাবিজ্ঞান ও সাহিত্য ছাড়াও সমাজতত্ত্বের বিবিধ বিষয়, মূলত নারীবাদ ও ধর্ম-রাজনৈতিক মৌলবাদ নিয়ে নিয়মিত লেখালিখি করেন পত্রপত্রিকা ও সংবাদপত্রে। এসপেরান্তো কর্মী ও সচেতক, বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয় আয়োজিত এসপেরান্তো কোর্সের ভাষাশিক্ষকও বটে। মীর মশাররফ হোসেন-এর ‘জমীদার দর্পণ’ নাটক এবং শৌরীন্দ্রমোহন ঠাকুরের ‘ভিক্‌টোরিয়া-গীতিমালা’-র সটীক সংস্করণ প্রকাশিত হয়েছে তাঁর সম্পাদনায়।

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “মেয়েরা যে কথা বলতে চায়নি”

Your email address will not be published. Required fields are marked *