‘ইচ্ছাপূরণ’-এর পর ‘স্বপ্নউড়ান’।
কবিতার পথে অলকা মুখোপাধ্যায়ের দ্বিতীয় কবিতার বই স্বপ্নউড়ান। কবির অনুভব আর কবিতার প্রতি ভালোবাসা তাঁর সৃষ্টির উৎস। প্রতিটি শব্দচয়নে মানুষের ওপর বিশ্বাস, মানুষের ওপর ভরসা, খুঁজে পাওয়া যায়। জীবন থেমে থাকে না। অতীতের অভিজ্ঞতা থাকে বর্তমানে আর বর্তমানের কাজ থাকে ভবিষ্যতের পাথেয় হিসেবে৷ ভবিষ্যতের স্বপ্ন দিয়েই যেন বা স্বপ্নউড়ান।
তাঁর ছন্দ-শব্দ মেলবন্ধনের পাখা মেলুক পাঠকের মনে।
স্বামী তরুণ মুখোপাধ্যায় ছিলেন কবিতা লেখার উৎসাহদাতা। তাঁর স্মৃতিতে এই স্বপ্নউড়ান-এর কাব্যযাত্রা।










Be the first to review “স্বপ্ন উড়ান”