অরুন কর-এর গল্প সংকলন ‘হননক্ষেত্র’ প্রকাশিত হয়েছে সৃষ্টিসুখ প্রকাশন থেকে।
অরুণ করের ছোটগল্পের সংকলন ‘হননক্ষেত্র’ পাঠককে দাঁড় করায় জীবনের এমন এক আয়নার সামনে, যেখানে প্রতিফলিত হয় সমাজ, রাজনীতি এবং ব্যক্তিমানুষের বিচিত্র সব টানাপড়েন। এই বইতে সংকলিত আঠারোটি গল্পের প্রতিটিতেই লেখক পরম মমতায় বুনেছেন সাধারণ মানুষের জীবনকাহিনির অন্তরঙ্গ বয়ান।
গল্পগুলোর প্রেক্ষাপট বিচিত্র ও বিস্তৃত। এখানে যেমন আছে ভোটকেন্দ্রে আতঙ্কের আবহেও অচেনা মানুষের মধ্যে গড়ে ওঠা সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিকতার নজির, তেমনই আছে পাহাড়ের অশান্ত রাজনীতিতে শহিদের মৃত্যুকে ঘিরে চলা সুবিধাবাদের নগ্ন খেলা ও মিডিয়ার উন্মাদনা। লেখকের কলমে ফুটে উঠেছে সরকারি অফিসের চার দেওয়ালে সততা ও দুর্নীতির নীরব যুদ্ধ এবং সৎ অফিসারের একাকিত্ব, আবার কখনও বেকারত্বের জ্বালা ও মানসিক অবক্ষয়ের করুণ চিত্র।
সংকলনটিতে স্থান পেয়েছে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা যাত্রা সংস্কৃতির এক দাপুটে অভিনেতার ট্র্যাজিক পরিণতি এবং জঙ্গলমহলের রূঢ় বাস্তবে এক চিকিৎসকের অসহায়ত্বের কাহিনি। এছাড়াও, সম্পর্কের জটিল রসায়ন, দাম্পত্য কলহ, পুরনো প্রেমের স্মৃতিচারণ এবং সামাজিক কুসংস্কারের মতো বিষয়গুলো অত্যন্ত নিপুণভাবে উঠে এসেছে গল্পগুলোতে।










Be the first to review “হননক্ষেত্র”