-
মেয়েরা যে কথা বলতে চায়নি
₹225.00মেয়েদের কথা বলার অবকাশ শেষ হয় না। এ কথাটা চাইলে রসিকতা হিসেবে নেওয়া যেতেই পারত। কিন্তু মুশকিল হল, আজকাল প্রতিমুহূর্তে মেয়েদের হয়ে এইসব কড়া জবানবন্দি দেওয়ার দরকারটা এত ঘনঘন পড়ছে যে, সেই লেখার কয়েকটা মাত্র বেছে নিয়েই এ বই হয়ে উঠল। তবে, নারীবাদীদের সমালোচনা করে আপনারা তাঁদের অতিসংবেদনশীল বা অতিমুখর, যা-ই বলুন না কেন, বিশ্বাস করুন, এসব কথা বলার দরকার পড়ুক, তা মেয়েরা কোনোদিনই চায়নি। তবু, বলতে হয়, লিখতে হয়, চিৎকার করতে হয়, গুনে নিতে হয় জনসমর্থন। বিভিন্ন সময়ে মেয়েদের কথা বলার বা বলা ভালো, জানান দেওয়ার চেষ্টায় বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল এইসব প্রবন্ধ। তারই একটি সংকলন ধরা রইল মেয়েরা যে কথা বলতে চায়নি নামে।
-
-
-
-
-
গল্পপত্র: শারদীয় সংখ্যা ২০২৫
₹199.00এই সংখ্যার বৈশিষ্ট্য:
সমসাময়িক ও চিন্তনধর্মী গল্প
মননশীল প্রবন্ধ
আকর্ষণীয় প্রচ্ছদ ও উন্নত ছাপা
২১৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ সাহিত্যসংকলন
🎁 সংগ্রহে রাখার মতো একটি সংখ্যা — যেকোনো সাহিত্যপ্রেমীর পাঠতালিকায় আবশ্যিক।
প্রকাশকাল: সেপ্টেম্বর ২০২৫
পৃষ্ঠা সংখ্যা: ২১৬
ভাষা: বাংলা -
স্পর্ধা
₹225.00গত বছরের একটা সময়ে, আমরা খুব রেগে গিয়েছিলাম। রেগে যাওয়ারই তো কথা। রাতের অন্ধকারে একটা মেয়েকে যদি মেরে ফেলা যায় চুপিচুপি, আর তারপর চোখে পড়ে সেই হত্যার সমস্ত নিশান লোপাট করার তুমুল চেষ্টা, তবে বেঁচে থাকা মানুষগুলো খুব করে রেগে উঠবে, এ-ই তো স্বাভাবিক। কিন্তু স্বাভাবিকের সংজ্ঞা বদলে গেছে বহুকাল। ‘যা হচ্ছে তা হোক গে’ বলে দশটা-পাঁচটার রুটিনে গা ভাসানো বহুদিন ধরে আমাদের ‘নিউ নর্মাল’। কিন্তু এইবারটা ঠিক সে নিয়মে চলেনি। অন্তত সবার বেলায় নয়। একটা ধর্ষণ নিয়ে কথা বলতে গিয়ে মনে পড়েছে আগেরটার কথা। আগের আগেরটার কথা। টান পড়েছে আমাদের সমস্ত জমিয়ে রাখা, সেরে ওঠা কিংবা না ওঠা ক্ষতে। রাজনীতি, সমাজ আর মনোগহিনের সদর অন্দর জুড়ে ওৎ পেতে থাকা অন্ধকারের ইশতেহার চুঁইয়ে পড়েছে আমাদের উচ্চারণে, লেখায়, যাপনেও। আমরা বুঝেছি অতীত হোক, বা বর্তমান; হাথরস হোক, কিংবা আর জি কর— সব পরিসরেই প্রতিবাদ একটা অভ্যেস। আর সেটা জারি রাখা জরুরি। নির্ভয়া, অভয়া কিংবা তিলোত্তমাদের না ভোলার অঙ্গীকার, কিংবা বলা ভালো ভুলতে না পারা থেকেই কিছু ছড়িয়ে থাকা লেখাকে গেঁথে নেওয়ার এই প্রয়াস, নামান্তরে ‘স্পর্ধা’। দৃশ্যমান ক্ষোভের রেখা ফিকে হলেও যার জেগে থাকা, জাগিয়ে রাখা অফুরান।
-
যাদের দেশ বলে কিছু নেই
₹325.00এই বইতে ইউরোপে আশ্রয়প্রার্থী মানুষদের যাত্রার জটিলতা এবং তাদের পুনর্বাসনের এক তথ্যনিষ্ঠ অথচ মর্মন্তুদ বয়ান তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ইউরোপের বর্তমান ভূ-রাজনৈতিক এবং সামাজিক-রাজনৈতিক ভূ-দৃশ্যের রূপরেখাও উঠে এসেছে ছত্রে ছত্রে। আশ্রয়প্রার্থীরা কেবল পরিসংখ্যান নয়; তারা স্বপ্ন, ভয় এবং অজানা প্রতিভায় পরিপূর্ণ এক-একজন রক্ত মাংসের মানুষ। তাদের মূলে রয়েছে একটা মানবিক হৃদয় যা আমাদের সকলের মতোই ভালোবাসা, করুণা, বিশ্বাসঘাতকতা, অনিশ্চয়তা, মৃত্যু এবং অগণিত ক্ষতচিহ্ন নিয়ে এখনও নিঃশ্বাস নিয়ে চলেছে। এদের দৈনন্দিন কার্যকলাপ— নাগরিকত্ব কেন্দ্রগুলোতে দীর্ঘ অপেক্ষা, আমলাতান্ত্রিক বাধা, আনন্দ আর পারস্পরিক সহায়তার ছোট ছোট মুহূর্তগুলো সম্পর্কে কথা বলে আশ্রয় নীতি আর এই মানুষগুলোর সম্পর্কে আরও সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। বইটির শক্তি এই গল্পগুলোর মধ্যেই, এদের বেঁচে থাকার সত্যতা এবং মানসিক পরিস্থিতির মধ্যেই নিহিত। এই বইটি পড়ার পরে আবারও একবার হয়তো আমরা একে অপরের সঙ্গে গভীর মানবিক স্তরে নতুন করে সংযোগ স্থাপন করতে পারব। সব থেকে বড় কথা অভিবাসন সম্পর্কে জটিল আলোচনায় বোঝাপড়া এবং সহানুভূতির গুরুত্বের ওপরে জোর দিতে পারব।
-
-
-
-
-
-
-
-
-
-
-




















