ফেলুদা এবং ব্যোমকেশকে নিয়ে লেখা দু-দুটি ফ্যান ফিকশন একত্রে প্রকাশিত হচ্ছে কলকাতা বইমেলায়, সৃষ্টিসুখ প্রকাশন থেকে। উপন্যাস দুটি লিখেছেন প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায়, প্রচ্ছদ এবং অলঙ্করণের দায়িত্বে শিল্পী অভীক কুমার মৈত্র। ফেলুদার প্রথম গল্পের পঞ্চাশ বছর এবং ব্যোমকেশের প্রথম চলচ্চিত্রের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে লেখা হয়েছে এই pastiche দুটি। বইটি প্রি-অর্ডার করতে পারেন সৃষ্টিসুখের নিজস্ব ওয়েবসাইটে - http://sristisukh.com/pre-order/index.php?id=6 এবার উপন্যাস দুটি নিয়ে কিছু কথা। জয়পুরের মহারাজার জন্য ফরাসী এক মণিকার বানিয়েছিলেন 'রুবি আইড প্যারট', এক অমূল্য শিল্পকর্ম। দিল্লির এক শিল্প সংগ্রাহক হঠাৎই খুঁজে পান আরেকটি রুবি আইড প্যারট, যার অস্তিত্ব সম্পর্কে এর আগে কোনও ধারণাই ছিল না। সোনার তৈরি এই দ্বিতীয় টিয়াপাখিটি, যার...
ফের ফেলুদা, আবার ব্যোমকেশ-প্রবীরেন্দ্র চট্টোপাধ্যায়