এ এক সাধারণ মানুষের অসাধারণ যাপনচিত্র। এই লেখায় ফুটে উঠেছে এক বিরাট সময়কাল। প্রায় ছয় দশক ব্যাপ্ত এই স্মৃতিচারণায় আঁকা হয়েছে গাছপালা, খেলাধুলা, ছবি আঁকার দুনিয়ার আশ্চর্য সব ঘটনা এবং অবাক-করা মানুষজন। একান্ত ব্যক্তিগত এই মনে রাখা ছুঁয়ে গেছে উদ্ভিদবিজ্ঞানী থেকে প্রযুক্তিবিদ, উদ্ভিদপ্রেমী থেকে ধাতুবিদ, সন্ন্যাসী ও স্বাধীনতা সংগ্রামী, তিরন্দাজ থেকে বন্দুকবাজ এবং তাঁদের নিজস্ব দুনিয়া ও তার আলো-অন্ধকার। এভাবেই ব্যাক্তিগত স্মৃতিকথা কখন যেন সমষ্টির হয়ে ওঠে।
ধুলায় ধুলায় ঘাসে ঘাসে থেকে যাওয়া এইসব রঙিন মানুষজন ও ততোধিক রঙিন ঘটনাপ্রবাহ লেখক তুলে এনেছেন দু-মলাটের ভেতরে।










Be the first to review “ধুলায় ধুলায় ঘাসে ঘাসে”