নিরবধি

180.00

সৃষ্টিসুখ প্রকাশন থেকে প্রকাশিত শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এর কবিতার বই নিরবধি

কবিতাকে ঘৃণা করতে চাইছি। আখর পুড়িয়ে, রেখার তছনছ। রেখার আদলে শব্দ তছনছ। কামড়ে খাই আখর। রেখা ডুবিয়ে দিচ্ছি সব অবেলায়। ছবি হয়ে যাচ্ছে কবিতা। কবিতারা সব রেখায় রেখা। বৃক্ষ আদল। তোকে খুব গাছ ভেবে প্রকাশ করছি নীরব ভৈরব খেলা।  বাসনাতন্তু হতে নিরাকার উন্মনা। তীব্র মধ্যম। উজাগরের হোঁচটে নামে এক্কাদোক্কা। শান্ত দরদিয়া পরাভব। শান্ত প্রাণ আখ্যান। চিঠি জমানো ডাকবাক্স। বেহাগ হতে চান্দ্রকোশ। নিঝুম ফ্রিডা এসে জুটে যায়। তন্দ্রাহত আইল্যাশ। রক্তিম হুতাশনের আলকাপ। মৃদু ডেকে চলা মা স্বরের প্রকাশিত। সামলে রাখিস মুখচোরা মাতৃত্ব। একখান স্টুডিও বানিয়ে, তার ভিতর বসে দু-পা ছড়িয়ে বদগন্ধ রং গুলিয়ে আয়নায় ছুড়ে দিলাম। হাহাকার হতে মহালয়ার বাজির শব্দ ছুটে যাওয়াটুকু ও তর্পণ ভোরবেলা। ইচ্ছে গাছ হয়ে প্রশাখা সামলে কালী বদনা ভূতগ্রস্ত। শব্দ পুরাণ। শব্দ আঁকলেই কবিতার কাছাকাছি। মধুমাস আমাকে মানায় না বনবীথি। শুধুই জল দিয়ে কাদা ঘেঁটে সন্ধ্যা বানাই। সন্ধ্যা বানাতে বানাতে নিভৃত কোল হতে শিশু উঠে নেমে আসে। যেন গোধূলি জমে গর্ভ ধূপ অঙ্গসজ্জা। শব্দের উদ্‌গীরণ মাঝে নিরন্ন হাত পেতে থাকা। পাখির প্রতিভা। সবটাই নিরবধি। কথা দিলাম।

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “নিরবধি”

Your email address will not be published. Required fields are marked *