লেখক পরিচিতি
অরুন্ধতী দাশ। সেন্ট জেভিয়ার্স কলেজের বাংলা বিভাগের অধ্যাপক। স্নাতক, স্নাতকোত্তর, বিএড, এমফিল এবং পিএইচডি— যাবতীয় প্রাতিষ্ঠানিক পড়াশোনাই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। গবেষণার বিষয় ছিল মনোভাষাবিজ্ঞান। তবে ভাষাবিজ্ঞান ও সাহিত্য ছাড়াও সমাজতত্ত্বের বিবিধ বিষয়, মূলত নারীবাদ ও ধর্ম-রাজনৈতিক মৌলবাদ নিয়ে নিয়মিত লেখালিখি করেন পত্রপত্রিকা ও সংবাদপত্রে। এসপেরান্তো কর্মী ও সচেতক, বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয় আয়োজিত এসপেরান্তো কোর্সের ভাষাশিক্ষকও বটে। মীর মশাররফ হোসেন-এর ‘জমীদার দর্পণ’ নাটক এবং শৌরীন্দ্রমোহন ঠাকুরের ‘ভিক্টোরিয়া-গীতিমালা’-র সটীক সংস্করণ প্রকাশিত হয়েছে তাঁর সম্পাদনায়।










Be the first to review “মেয়েরা যে কথা বলতে চায়নি”