রাজার মুকুট

399.00

সৃষ্টিসুখ প্রকাশন থেকে প্রকাশিত সৌরাংশু সিনহা-র রাজার মুকুট

ফুটবল বিশ্বকাপ। দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ। কেবল ফুটবল কিংবা বিশ্বকাপের মতো দুটো আভিধানিক শব্দ আর স্কোরকার্ডের হিজিবিজবিজ-ই যে এই ইভেন্টটিকে বিশ্বের জনপ্রিয়তম ইভেন্ট হিসেবে গড়ে তুলেছে তা তো নয়, বরং এর পরতে পরতে আছে রোমাঞ্চ-উন্মাদনার নিজস্ব ককটেল। সে উন্মাদনা কখনও বা মেলে জটিল ফুটবল ট্যাকটিক্সের কাঠবাদাম ভেঙে ভেতরের রসদকে খুঁজে আনায়, আবার কখনও মাঠের বাইরের সমাজ-রাজনীতির ঘটনা পরম্পরায় ফুটবলের মিলে-মিশে যাওয়ায়। সৌরাংশুদা খেলা নিয়ে লিখছেন দীর্ঘদিন। খেলা নিয়ে লেখা মানেই যে লেখা নিয়ে খেলা নয় তা ও বারে বারে বুঝিয়েছে বাঙালি পাঠককে। এই বইয়ে, বিশ্বকাপ ফুটবলের শ্রেষ্ঠ ম্যাচগুলো উঠে এসেছে ওঁর কলমে। তাতে যেমন আছে ট্যাকটিকাল লড়াইয়ের সহজবোধ্য ব্যাখ্যা তেমনই আছে মাঠের বাইরের শিহরণ জাগানো মুহূর্তেরা। মিরাক্যাল অফ বার্ন-এর আসল মিরাক্যল কী যেমন বোঝানো হয়েছে বাঙালি পাঠাককে, তেমনই দ্বিতীয় বিশ্বযুদ্ধ আবহে বিশ্বকাপের নায়ক সিন্ডেলারের অন্তিম পরিণতির রোমহর্ষক কাহিনীও লেখা আছে গল্পের মেজাজে। ফলে, এ বই কেবলই ক্রীড়াপ্রেমীর পাঠ্য হিসেবে সীমাবদ্ধ থাকে না আর- সৌরাংশুদার কলমের জাদুগদ্যে আকৃষ্ট হবেন যেকোনও গল্পপ্রেমী পাঠক একথা হলফ করে বলা যায়।

Category:

Customer Reviews

There are no reviews yet.

Be the first to review “রাজার মুকুট”

Your email address will not be published. Required fields are marked *